Gmail Farmer Bot Review: Telegram এ জিমেইল খুলে টাকা ইনকাম কি আসল নাকি স্ক্যাম?

টেলিগ্রামে এখন একটা বট খুব ভাইরাল, নাম Gmail Farmer Bot। অনেক ইউটিউবার বলছে এখানে জিমেইল খুলে দিলে প্রতি জিমেইলে ০.২৫ ডলার করে দেবে,যা বাংলা টাকায় প্রায় ২৭-২৮টাকা।

কথাটা শুনে আমিও লোভে পড়ে গিয়েছিলাম। ভাবলাম ফোন দিয়েই তো কাজ করা যাবে , দিনে ৪০-৫০টা খুললে ১০-১৫ ডলার। কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন।

আমি প্রথমে বটটা স্টার্ট করলাম। ওরা আমাকে একটা নাম্বার এবং পাসওয়ার্ড দিলো জিমেইল খোলার জন্য। ৩টা জিমেইল অনেক কষ্টে খুললাম। ব্যালেন্সে ০.৭৫ ডলার দেখালো। মনে মনে আমি তো মহা খুশি হয়ে গেলাম। কিন্তু যখন উইথড্র দিতে গেলাম, তখন বললো মিনিমাম ৫ ডলার হতে হবে, মানে ২০টা জিমেইল খুলতে হবে। আবার ক্রিপ্টো কারেন্সি তে ডলার নিতে হবে।

এখান থেকেই আসল সমস্যা শুরু। যেহেতু ৩টা খুলেছি বাকি ২খুলে দেখি কি হয়।যখন ৪ নম্বর জিমেইল খুলতে যায় তখন  আমার ফোনে আর ভেরিফিকেশন কোড আসে না। গুগল বলছে "This phone number has been used too many times"। আমি অন্য নাম্বার চাইলাম, ওরা যে ভার্চুয়াল নাম্বার দিলো, সেটা দিয়ে জিমেইল খুললেও ১ দিন পর জিমেইলটা ডিজেবল হয়ে যেতে শুরু করলো।

আসলে এখন আনলিমিটেড জিমেইল খোলা যায় না। গুগল এখন অনেক কড়া। একটা বাংলাদেশি সিম দিয়ে সর্বোচ্চ ৪-৫টা জিমেইল খোলা যায়। আর একই ফোন, একই ওয়াইফাই থেকে বার বার খুলতে গেলে গুগল আপনার ডিভাইস ব্লক করে দেয়। যারা বলে আনলিমিটেড ট্রিক আছে, তারা মিথ্যা বলে।

আর সবচেয়ে ভয়ের ব্যাপার হলো, আপনি যে জিমেইলগুলো খুলে দিচ্ছেন, সেগুলো তারা খারাপ কাজে ব্যবহার করতে পারে। স্প্যাম, হ্যাকিং, প্রতারণার কাজে। কিন্তু সিমটা আপনার নামে, তাই পুলিশি ঝামেলা হলে আপনিই ফাঁসবেন। বটের মালিককে খুঁজেও পাবেন না, কারণ তাদের কোনো পরিচয় নেই।

তাই আমার পরামর্শ হলো, সামান্য কিছু  টাকার জন্য নিজের ফোন নাম্বার আর ব্যক্তিগত তথ্যের ঝুঁকি নেবেন না।

এর থেকে ভালো আপনি নিজের ফোন দিয়ে বৈধভাবে লেখালেখি করুন। একটা ভালো আর্টিকেল থেকে আপনি ৫০০-১০০০ টাকা পর্যন্ত আয় করতে পারবেন, কোনো ঝুঁকি ছাড়াই।

 

আপনারা কি কখনো এই বটে কাজ করেছেন?

আপনাদের অভিজ্ঞতা কেমন? কমেন্টে জানান।

 

Support the Writer

Enjoyed this article? You can support the writer with a voluntary donation.

Your donation supports Abdul Karim

Minimum donation: $2.00   •   90% of the donation is allocated to the writer after the LodPost commission.

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments

You must be logged in to post a comment.

About Author